সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর - এর প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ হেদায়েত হোসেন হাওলাদার এর মৃত্যুতে আমরা শোকাহত

Published: 19 November 2021

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর - এর সদস্য মোঃ হেদায়েত হোসেন হাওলাদার (জন্মঃ ১২ অক্টোবর ১৯৪৩) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে  ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর ২০২১ তিনি মৃত্যুবরণ করেন। সনাক, মাদারীপুর - এর প্রতিষ্ঠালগ্ন ২৩ জুলাই ২০০৬ থেকে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুর্নীতিবিরোধী আন্দোলনে মোঃ হেদায়েত হোসেন হাওলাদারের অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস ও ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।


Previous Notice