সনাক, লালমনিরহাট - এর স্বজন সদস্য আরশাদ আলী’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 06 May 2021

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট এর স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য আরশাদ আলী (জন্ম: ০৪ এপ্রিল ১৯৫৬) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। গত ৪ মে ২০২১ রাত ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক, লালমনিরহাট এর সাথে ২০১১ সাল থেকে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুর্নীতিবিরোধী আন্দোলনে আরশাদ আলী’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ ও বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্যবৃন্দ, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস এবং ওয়াইপ্যাক - এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Previous Notice