Published: 18 July 2018
Published: 18 July 2018
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর সদস্য মোহসেনাতুন নেছা মাসুম (জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৪৮) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ১৭ জুলাই ২০১৮ পিরোজপুরস্থ সি. আই. পাড়ায় নিজ বাসভবন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১১ মে ২০০৫ সনাক, পিরোজপুর - এর সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। © 2026 Transparency International Bangladesh