Published: 15 February 2018
সনাক, খুলনা এর সদস্য সাহিদা আক্তার পুতুল এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
Published: 15 February 2018
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা এর সদস্য সাহিদা আক্তার পুতুল (জন্ম: ০১ ডিসেম্বর, ১৯৫৫) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি ২০১৮ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক, খুলনায় ০৫ জানুয়ারি ২০১৬ থেকে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।© 2026 Transparency International Bangladesh