Published: 13 November 2017
Published: 13 November 2017
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাভার এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সভাপতি ও সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন খান (জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৩৫ ইং) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ১২ নভেম্বর ২০১৭ সকালে তিনি সাভারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক সাভার এর প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।© 2026 Transparency International Bangladesh