সনাক, নাটোর’র সদস্য ও সাবেক সভাপতি প্রফেসর মো: জালাল উদ্দীন’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 16 July 2017

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), নাটোর’র সদস্য ও সাবেক সভাপতি প্রফেসর মো: জালাল উদ্দীন (জন্ম: ৬ নভেম্বর ১৯৪০) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ১২ জুলাই ২০১৭ বেলা ৩টায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে সনাক নাটোর’র সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশিষ্ট শিক্ষাবিদ ও বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতা প্রফেসর মো: জালাল উদ্দীন মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, নাটোর’র পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ, নাটোর’র অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনে প্রফেসর মো: জালাল উদ্দীন এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Previous Notice