সনাক, ঝিনাইদহের সদস্য খোন্দকার আবু সাঈদ এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 01 July 2015

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহের অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ খোন্দকার আবু সাঈদ (জন্ম ০৭ মার্চ ১৯৩৬) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ০১ জুলাই ২০১৫ তারিখে তিনি অসুস্থতাজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৫ সালে টিআইবি’র অনুপ্রেরণায় সনাক, ঝিনাইদহ গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ খোন্দকার আবু সাঈদ একাধারে শিক্ষাবিধ, সমাজসেবী, কবি-সাহিত্যিক ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অগ্রণী কর্মী ছিলেন।  
দুর্নীতিবিরোধী আন্দোলনে খোন্দকার আবু সাঈদ এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Previous Notice