Published: 06 November 2017
Published: 06 November 2017
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জ এর সদস্য প্রফেসর সুখেন চন্দ্র ব্যানার্জী (জন্ম - ০৫ ফেব্রুয়ারি ১৯৫৭) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। গত ৩ নভেম্বর ২০১৭ রাত ১:৪০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, তিনি বিগত এক বছর যাবৎ দূরারোগ্য ব্রেইন টিউমার ও ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ২৫ নভেম্বর ২০১৫ থেকে সনাক, মুন্সীগঞ্জের সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। © 2026 Transparency International Bangladesh