Published: 22 January 2018
এভাবে চলতে থাকলে অর্থনীতি ধসে পড়বে
ব্যাংকিং ও শিক্ষাখাতে দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন ড. ইফতেখারুজ্জামান। হতাশও তিনি। এ দুটি খাত দেশের চালিকাশক্তি। আর এ খাতে দুর্নীতি দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। এমনটাই আশঙ্কা তার। মানবজমিন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সকল দুর্নীতিকেই ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করেন। বলেন, ব্যাংকখাতে চলা দুর্নীতি অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে ধস নামবে। আর শিক্ষাখাতের দুর্নীতি দেশকে পঙ্গু করে দেয়।
ড. ইফতেখারুজ্জামান দুর্নীতি রোধে ব্যাপক সংস্কারের কথা বলেছেন। এজন্য নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দিয়ে তাদের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেয়ার কথাও বলেন। টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। দীর্ঘদিন ধরে দেশের নানা খাতের দুর্নীতি নিয়ে কাজ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ সংস্থাটি দেশের বিভিন্ন খাতে জরিপ চালায়। পরে তা জনসম্মুখে প্রকাশ করে। মানবজমিন-এর পক্ষ থেকে তার মুখোমুখি হলে তিনি দুর্নীতি নিয়ে খোলামেলা কথা বলেন।