Problems and Prospects of Salt Cultivation

Published: 18 November 2008

লবণ শিল্পের উপর নির্ভর করে প্রায় ২৫ লক্ষাধিক লোক তাদের জীবিকা নির্বাহ করছে। বর্তমানে দেশের জিডিপিতে লবণের অবদান প্রায় ১৫শত কোটি টাকার উপরে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এ ধরনের ক্ষুদ্র ও কুটির শিল্প অথচ অতীব প্রয়োজনীয় শিল্পের পরিপূর্ণ বিকাশের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব। গত ৫০ বছর ধরে কক্সবাজার জেলায় ব্যাপকভাবে পারিবারিক ভিত্তিতে লবণ শিল্প বিকাশ লাভ করেছে। বর্তমানে প্রায় ৭০ হাজার একর জমিতে ৫৫ হাজার চাষী পরিবার লবণ চাষের সাথে যুক্ত। উপকূলীয় লবণ চাষী পরিবারগুলো একদিকে যেমন সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস, হারিকেন ইত্যাদির সাথে যুদ্ধে লিপ্ত অন্যদিকে লবণের ন্যায্য দাম না পাওয়া এবং জমিদার ও আলেকদার শ্রেণীগুলোর কাছ থেকে বিভিন্ন ধরনের শোষণের শিকার হয়ে পরিবারের ন্যূনতম মৌলিক চাহিদাগুলোও পূরণে ব্যর্থ হচ্ছে। লবণকে শিল্প পণ্য ঘোষণা করায় লবণ চাষীরা বঞ্চিত হচ্ছে বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি সাহায্য সহযোগিতা থেকে। তাছাড়া সরকারি কৃষি ভর্তুকি থেকেও এসব লবণ চাষীরা বঞ্চিত হচ্ছে।