আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১২ উপলক্ষে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার আয়োজন করছে টিআইবি

সংবাদ বিজ্ঞপ্তি

 

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১২ উপলক্ষে
দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার আয়োজন করছে টিআইবি

 

ঢাকা, ২৫ জুন ২০১২: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১২ উদযাপন উপলক্ষে ৭ম বারের মত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার আয়োজন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)I প্রতিযোগিতায় “দুর্নীতি বিষয়ে কার্টুন’’ আহ্বান করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রেরিত কার্টুনে প্রতিযোগীর দৃষ্টিতে দুর্নীতির চিত্র এবং/অথবা দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ের প্রতিফলন থাকতে হবে। প্রতিযোগিতায় কার্টুন পাঠানোর শেষ তারিখ ৩০ আগস্ট ২০১২।

দু’টি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় ‘ক’ (১৩-১৮ বছর) ও ‘খ’ (১৯-৩৫ বছর) বিভাগে তিনজন করে সর্বমোট ছয়জন বিজয়ীকে সনদ ও ক্রেস্টসহ যথাক্রমে ৪০, ৩০ ও ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া দু’টি বিভাগে বিশেষ মনোনয়নপ্রাপ্ত মোট ৩০টি কার্টুনের জন্য প্রত্যেক প্রতিযোগীকে সনদসহ ২,০০০ টাকা করে দেয়া হবে। কার্টুনটি ১২’’x ১৬’ অথবা ১২’’x১৮’’ (ইঞ্চি) আকারের হতে হবে। ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রইেট দুইভাবেই কার্টুনটি আঁকা যাবে এবং যে কোন মাধ্যমে অংকন করা যাবে। তবে কার্টুনটি অবশ্যই মৌলিক হতে হবে।

ভাঁজহীন অবস্থায় কার্টুনটি পাঠাতে হবে। খামের উপরে ‘দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০১২’ এবং বিভাগ উল্লেখ করতে হবে। কার্টুনটি কাগজের যে পাশে আঁকা হবে তার অপর পাশে পেন্সিলে স্পষ্টাক্ষরে বাংলা ও ইংরেজিতে নিজের নাম এবং বয়স লিখতে হবে। সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ছবি, বয়সের প্রমাণপত্র, যোগাযোগের পূর্ণ ঠিকানা ও ফোন নম্বরসহ টিআইবি’র ঢাকাস্থ কার্যালয় - আউটরিচ এ্যান্ড কমিউনিকেশন বিভাগ, বাড়ি-১৪১, সড়ক- ১২, ব্লক- ই, বনানী, ঢাকা- ১২১৩ ঠিকানায় পাঠাতে হবে। এ বিষয়ে ০১৭১১৪০৫১৪৮, ৮৮২৬০৩৬, ৯৮৮৭৮৮৪, ৮৮৫৪৪৫৬ নম্বরে ফোন করে এবং www.ti-bangladesh.orgএবং www.facebook.com/TIBangladesh এ লগ ইন করে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০০৬ সাল থেকে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রতিযোগিতায় বাংলাদেশের উদীয়মান তরুণ কার্টুনিস্ট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের ক্ষেত্রে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

গণমাধ্যম যোগাযোগ:


রিজওয়ান-উল-আলম
পরিচালক
আউটরিচ এ্যান্ড কমিউনিকেশন বিভাগ
মোবাইল: ০১৭১৩০৬৫০১২
E-mail:  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

Countries called upon to honor commitments to involve civil society in the UNCAC review process

 

Media Release

Countries called upon to honor commitments to involve civil society in the UNCAC review process

 

Vienna and Dhaka, 20th June 2012:The Executive Director of Transparency International Bangladesh Dr. Iftekharuzzaman today called upon all member states of the UN Convention against Corruption (UNCAC) to honor their commitment to involve the civil society in the Convention review process.

“There can be no effective fight against corruption without citizen involvement, and that Governments ignore civil society only at their own risk”, he said as Head of Delegation of Berlin-based Transparency International while addressing UNCAC Implementation Review Group meeting in Vienna, according to a message received here today.

The third session of the Implementation Review Group (IRG) of the UNCAC States Parties began in Vienna on 18 June and will conclude on Friday. This is the first time that provision has been made for civil society briefings before the IRG and share their experience and expectations in order to make the Convention truly effective so that its benefits are reaped by the people.

Highlighting the need for effective monitoring and enforcement of the UNCAC, Dr. Zaman lamented that executive summary of review reports of less than 20 countries are available online while more than 50 reports are still pending in the third years of review process.  Dr. Zaman suggested three measures: time, trust and transparency, for improving the Convention review process.

He said: “the review process could be made more effective if the timetable for country reviews and the focal point were published. Secondly, all government responses to UNODC’s Self-Assessment Checklist and all full reports should be made public and finally the need for building trust through a participatory process is a must.”

Reminding that that Article 63 of UNCAC itself requires exchange of information with civil society, he added: “Civil society inputs should be accepted and put to good use by reviewed governments and reviewers, identifying where they agree or disagree. Civil society should also be involved in the process of deciding technical assistance, and indeed in some cases civil society organisations can provide such assistance.”

Citing that there were examples of institutions of accountability subjected to partisan political influence that make room for impunity to corrupt practices, he remarked that: “power belongs to the people, and it is only by the mandate of the people that power is entrusted to the Government. People have the right to know.”

He observed that the true ownership of the Convention is yet to be developed in many cases either for lack of due appreciation of the benefits of UNCAC or for a deficit of political will, “Persisting gaps in enforcement and practice can be addressed only by full commitment to build institutional capacity to truly and effectively criminalize corruption without fear or favor”, he added.

 

Media Contact:

 

Rezwan-ul-Alam

Director-Outreach & Communication

E-mail: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Cell: 01713065012

টিআইবি’র বার্ষিক সদস্য সভার ঘোষণা: জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব

 

সংবাদ বিজ্ঞপ্তি


টিআইবি’র বার্ষিক সদস্য সভার ঘোষণা: জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব


ঢাকা, রবিবার, ১৭ জুন ২০১২: মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন এবং গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করতে সরকার, রাজনৈতিক, নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে গতকাল শনিবার ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) - এর সদস্যদের বার্ষিক সভা শেষ হয়েছে।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া বার্ষিক সদস্য সভায় টিআইবি’র ট্রাস্টি বোর্ডের দুই প্রাক্তন চেয়ারপারসন: স্যামসন এইচ চৌধুরী এবং অধ্যাপক মোজাফ্ফর আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, প্রাক্তন চেয়ারপারসন এম. হাফিজউদ্দিন খান, সদস্য রোকেয়া আফজাল রহমান এবং ড. এ.টি.এম. শামসুল হুদা। এতে সভাপতিত্ব করেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য ড. মো. নুরুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।  


অ্যাডভোকেট সুলতানা কামাল স্ব স্ব অবস্থান থেকে সাহসের সাথে দুর্নীতির মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “টিআইবি তার নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে থেকে বাংলাদেশের বিভিন্ন সরকারি সেবাদানকারি প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক দুর্নীতিরোধে গঠনমূলক পরামর্শ প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে পারে।”


এম. হাফিজউদ্দিন খান বলেন, “টিআইবি বাংলাদেশের কয়েকটি অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহে সততার অঙ্গীকারনামা নামে একটি কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচির মাধ্যমে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত ঘোষণা করা যাবে বলে আমরা আশা করছি।”


ড. এ.টি.এম. শামসুল হুদা বলেন, “সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঠিক কর্ম বিভাগ থাকা উচিত। এতে করে দুর্নীতি’র মাত্রা অনেক কমে আসে।”


উল্লেখ্য, বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের কার্যক্রমকে জোরদার করতে টিআইবি আগ্রহী ছাত্র ও যুবসমাজসহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ নাগরিককে সদস্যভুক্ত করে আসছে। সদস্য হিসেবে অন্তভুক্ত হওয়ার পর তারা টিআইবি’র বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ লাভ করেন। বার্ষিক সদস্য সভা ছাড়াও ত্রৈমাসিক ভিত্তিতে অনুষ্ঠিত সদস্য দিবসে মিলিত হয়ে তারা টিআইবি’র কর্মসূচি সম্পর্কে মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন।


বার্ষিক সদস্য সভা শেষে এক ঘোষণাপত্র প্রকাশ করা হয়। এতে রাজনৈতিক সদিচ্ছার অভাবে দেশে দুর্নীতির ব্যাপকতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একইসাথে দুর্নীতির মামলার দ্রুত নিস্পত্তির লক্ষ্যে স্বতন্ত্র বিচার বেঞ্চ গঠনের দাবি জানানো হয়।


সভায় দ্বান্দ্বিক রাজনীতির উর্ধ্বে উঠে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। বিচার বিভাগের স্বাধীনতার পূর্ণ বাস্তবায়নের দাবি করে মানবাধিকার লংঘনের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষতঃ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।


ন্যায্য, সুশাসিত এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংলাপের মাধ্যমে সকল বিরোধপূর্ণ বিষয়ের সমাধানে রাজনৈতিক ঐক্যমতের ওপর সবিশেষ জোর দেওয়া হয় সভার ঘোষণাপত্রে। একই সাথে সকল আদিবাসী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মৌলিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানানো হয়।


পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক কর্তৃক দুর্নীতির অভিযোগ, রেলওয়ে নিয়োগ সংক্রান্ত সাম্প্রতিক দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অর্থ লেনদেনের অভিযোগের স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। একইসাথে সুন্দরবনসহ দেশের অন্যান্য সংরক্ষিত বনাঞ্চল, ভূমিসম্পদ এবং তেল-গ্যাসসহ সকল প্রকার প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্রয় প্রক্রিয়ায় সকল ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।


দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, সিভিল সার্ভিস আইন প্রনয়ণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দলীয় প্রভাবের উর্ধ্বে উঠে বিদ্যমান সকল আইনের কঠোর প্রয়োগের ওপর সবিশেষ গুরুত্বারোপ করা হয়।
তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সরকারি তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্যের অধিকার প্রতিষ্ঠায় সরকারের সক্রিয় ভূমিকার প্রতি দৃষ্টি আকর্ষন করা হয়।


অর্থনীতিতে কালো টাকার প্রভাব নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করে নিত্য ব্যবহার্য পণ্যের মূল্য ক্রয়সীমার মধ্যে রাখতে ব্যবসায়ী সিন্ডিকেটের প্রভাব হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়া পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা প্রদানের দাবি করে রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, টেন্ডার দখল এবং পরিবেশ বিনাশী কর্মকান্ডের তীব্র সমালোচনা করা হয়। এছাড়া দেশজুড়ে যোগাযোগ খাতের বেহাল দশায় উদ্বেগ প্রকাশ করে যোগাযোগ খাতের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবি জানানো হয়।


জাতীয় বাজেট ও উন্নয়ন প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণের জোর দাবি জানিয়ে নারীর ক্ষমতায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করতে কার্যকর উদ্যোগের আহ্বান জানানো হয়।


এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গঠিত সকল আর্থিক তহবিলের ব্যবহারে এবং এ সংক্রান্ত প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ থেকে বাস্তবায়ন প্রক্রিয়ার সকল ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
গণমাধ্যম যোগাযোগ

রিজওয়ান-উল-আলম
পরিচালক-আউটরিচ এ্যান্ড কমিউনিকেশন
ই-মেইল:  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
ফোন: ০১৭১৩০৬৫০১২

TIB condemns business leaders’ demand to stop anti-pollution drive Calls upon Government not to give in

 

Press Release

TIB condemns business leaders’ demand to stop anti-pollution drive Calls upon Government not to give in

 

Dhaka, Friday, June 15, 2012. Transparency International Bangladesh (TIB) strongly condemned the illegitimate, irresponsible and immoral demand from a section of business leaders to stop anti-pollution drives. TIB called upon the Government, particularly Department of Environment (DoE), to refrain from giving in, and instead ensure stringent enforcement of the law against pollution.

In a statement, Dr Iftekharuzzaman, Executive Director of TIB said, “it is extremely deplorable and ridiculous that a section of business leaders raised such illegal, irresponsible and unethical demand so shamelessly in public. We call upon the Minister for Forest and Environment as well as the DoE officials to absolutely ignore such demands and redouble efforts and capacity to enforce the relevant laws, rules and regulations without fear or favour. Any failure to bring law-breakers like polluters to justice will not only promote a culture of impunity but lead to total destruction of whatever prospect of sustainable life and livelihood remains in the country”.

Bangladesh is already ranked as one of the worst victims of environmental degradation and climate change. Bangladesh has succeeded in drawing the attention of the global community for support to national efforts to face the enormous challenges. However, if the Government yields to illegitimate demands of powerful business people in steel mills, re-rolling mills, plastic factories and brickfields uniting in the banner of FBCCI, Bangladesh will not only ignore the key prerequisites of ethical and sustainable business, but also lose faith of the international community about our commitment to control pollution of our own environment, particularly the river and water resources. The statement said.

“If the DoE officials or for that matter anyone else involved in enforcement misbehave or demand toll, they must also be brought to justice, but that can never justify the demand that anti-pollution drive be stopped”, Iftekharuzzaman said.

He further said that it was deceitful to claim loss of business and employment due to pollution control. The reality is just the opposite – business will flourish further, economy will grow faster and more sustainably, generating higher income and employment if anti-pollution standards are met. We call upon our business leaders to be more ethical in business and shun the culture of short-term profiteering at the expense of future sustainability of life and living in the country, the statement added.

It may be recalled that at a meeting on June 14, Thursday, organized by FBCCI a section of business leader in steel mills, re-rolling mills, plastic factories and brickfields demanded that the government should stop anti-pollution drives so that they can continue their activities without any hindrance. The Environment and Forest Minister and DoE officials were present at the meeting.   

Media contact:

Rezwan-ul-Alam

Director-Outreach & Communication

Cell: 01713065012

E-mail: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  

টিআইবি’র দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১২ এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়লো

সংবাদ বিজ্ঞপ্তি
 

টিআইবি’র দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১২
এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়লো

ঢাকা, ১৪ জুন ২০১২: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক সংবাদপত্র এবং টিভি চ্যানেল - এ দু’টি মাধ্যমে দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে পুরস্কার প্রদানের লক্ষ্যে সাংবাদিকদের প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মে ২০১২ থেকে বর্ধিত করে ৩০ জুন ২০১২ করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রত্যেক বিজয়ীকে পুরস্কার হিসেবে ৮০,০০০ (আশি হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননা পত্র দেওয়া হবে। পুরস্কারের জন্য বিবেচিত টিভি প্রতিবেদনের ক্ষেত্রে ই এন জি ক্যামেরাম্যানের বিশেষ ভূমিকা থাকলে সেক্ষেত্রে বিচারকমন্ডলীর সুপারিশের আলোকে তাঁকের  পুরস্কার হিসেবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করা হবে। ২০১২ সালে তিনটি শ্রেণীতে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে।

জাতীয় সংবাদপত্রের ক্ষেত্রে: রাজধানী ঢাকা থেকে যে কোন বাংলা ও ইংরেজী দৈনিক সংবাদপত্র এবং সাময়িকী অথবা অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন;
আঞ্চলিক সংবাদপত্রের ক্ষেত্রে: রাজধানী ঢাকা ব্যতীত দেশের যে কোন অঞ্চলের বাংলা ও ইংরেজী দৈনিক সংবাদপত্র এবং সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদন;
টেলিভিশনের ক্ষেত্রে: বিটিভি ও দেশীয় মালিকানাধীন বেসরকারি চ্যানেলসমূহে প্রচারিত প্রতিবেদন।
অংশগ্রহণকারীদের যোগাযোগের ঠিকানা এবং টেলিফোন নম্বরসহ আবেদন জমা দিতে হবে। খামের উপরে ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার’ কথাটি উল্লেখ  করতে হবে।

পাঠক/দর্শক বা আগ্রহী যে কেউ উল্লিখিত তিনটি মাধ্যমে প্রকাশিত/প্রচারিত দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন মনোনয়ন করতে পারবেন, তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিবেদকের সম্মতি গ্রহণ পূর্বক এরূপ প্রতিবেদন প্রতিযোগিতার জন্য অন্তর্ভুক্ত করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য টিআইবি’র ওয়েব সাইট www.ti-bangladesh.org এই ঠিকানায় লগ ইন করুন।
 

গণমাধ্যম যোগাযোগ:


রিজওয়ান-উল-আলম
পরিচালক-আউটরিচ এ্যান্ড কমিউনিকেশন
ই-মেইল:  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
ফোন: ০১৭১৩০৬৫০১২

More Articles...

  1. অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের উদ্দেশ্যে অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করার সিদ্ধান্তে টিআইবি’র অভিনন্দন
  2. বাজেটে কালো টাকা বৈধকরণ - দুর্নীতির হাতে রাজনৈতিক আত্মসমর্পণ: প্রস্তাব প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে টিআইবি
  3. Rio+20 Summit - Expected Outcome Document
  4. বিশ্ব পরিবেশ দিবস ও রিও+২০ জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), জলবায়ু অর্থায়নে সুশাসন নেটওয়ার্ক (সিএফজিএন) এবং বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন) এর আবেদন
  5. ইয়েস সম্মেলনে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এর বক্তব্যের প্রতিলিপি
  6. ৫ জুন টিআইবি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে পঠিত সংবাদ বিবৃতি
  7. Professor Abdullah Abu Sayeed’s deliberation in YES Convention
  8. Declaration from CCC-YES Convention: Combined effort of all can curb corruption
  9. সনাক ও ইয়েস জাতীয় সম্মেলনের ঘোষণা: সকলের সম্মিলিত প্রয়াসেই দুর্নীতি দমন সম্ভব
  10. National convention of TIB-inspired anti-corruption citizens’ groups begins