Nine eminent citizens condemn attack on the Buddhist community and demand judicial probe and exemplenary punishment to those responsible
RTI Forum observes Right to Know Day 2012
TIB activities to observe the Right to Know Day 2012
সংবাদ বিজ্ঞপ্তি
তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে টিআইবি’র বিভিন্ন কর্মসূচি
ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০১২: যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর- তথ্য জানার অধিকার দিবস উদযাপন উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় পর্যায়ে সংগঠনটি তথ্য অধিকার ফোরামের সাথে যৌথভাবে আগামী ২৭ সেপ্টেম্বর শিশু একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী তথ্য মেলা এবং সকালে শিশু একাডেমী মিলনায়তনে ‘তথ্য অধিকার আদায়ে জনগনের অংশগ্রহণ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু, এমপি এ মেলার উদ্বোধন করবেন।
ঢাকার বাইরে ৪৫ টি শহরে সচেতন নাগরিক কমিটি-সনাক ও ইয়েস সদস্যরা ২৬ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী তথ্য মেলা, আলোচনা সভা, সেমিনার, র্যালি, তথ্যসেবা কেন্দ্র, থিয়েটারসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করবে। স্থানীয় সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিবর্গসহ জনসাধারণ অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে তথ্য অধিকার আইনের বাস্তব প্রয়োগ সম্পর্কে সহজে ধারণা লাভ করতে পারবেন। এবারের রংপুরে আয়োজিত তথ্য মেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করছে।
টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ ইনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট(ইয়েস) সদস্যরা দিবসটি উপলক্ষে ঢাকায় তথ্য অধিকার আইনের বাস্তব প্রয়োগ সম্পর্কিত ভ্রাম্যমান প্রচারণায় অংশ নেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে তথ্য বুথ স্থাপন করবে এবং শিশু একাডেমীর তথ্য মেলায়সহ মোট তিনটি দুর্নীতিবিরোধী পথনাটক মঞ্চস্থ করবে।
তথ্য জানার অধিকার দিবসের মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে টিআইবি প্রযোজিত শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিষয়ে তিনটি রেডিও স্পট, চারটি এফএম রেডিও: রেডিও ফূর্তি, রেডিও টুডে, রেডিও আমার এবং রেডিও এবিসিতে আগামীকাল থেকে তিনদিনের জন্য প্রচারিত হবে।
গণমাধ্যম যোগাযোগ
রিজওয়ান-উল-আলম
পরিচালক
আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
ই-মেইল:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
ফোন: ০১৭১৩০৬৫০১২
Padma Bridge: No more denial syndrome, no brinkmanship – take stern action against corruption
Press Release
Padma Bridge: No more denial syndrome, no brinkmanship – take stern action against corruption
Dhaka, 21 September 2012. In the context of the World Bank decision to revive its loan agreement with the Government of Bangladesh for the Padma Bridge, Transparency International Bangladesh (TIB) called upon the Government to take the correct lesson out of the experience so that it doesn’t face any recurrence of such self-embarrassment in the days to come.
In a statement issued today, Dr. Iftekharuzzaman, Executive Director of TIB said, “the World Bank decision may be viewed at the moment as a diplomatic gain for the Government. However, taking the proper lesson out of the whole episode, it must firmly abandon the denial syndrome of rejecting allegations of corruption and take these seriously to ensure due investigation free from any bias or influence so that exemplary action is taken against those found guilty without any fear or favour. Failing this, a possible sense of satisfaction in the corridors of the Government can be short-lived”.
The Government’s failure to act promptly as soon as allegation of corruption was brought has not only undermined its own credibility, but also led to the possibility of depriving the people of the country of a highly important development opportunity, he said.
The Government needs to be aware that there is no reason to believe that the World Bank’s decision to come back will by itself help regain the trust of the people of the country about the Government’s respect to its own electoral pledge against corruption, the statement said.
To achieve that, the Government must ensure strong and faultless measures to prevent all forms illicit act and conflict of interest, particularly collusive corruption involving people in positions of power. Stern actions must be taken not only with respect to allegations of corruption in Padma Bridge and its new phase, but also in case of other high profile corruption cases like the stock market, Destiny, Hall Mark & Sonali Bank and the vast range other allegations of abuse of power, Iftekharuzzaman said.
The Government cannot ignore that frustration due to a deepening culture of impunity is no more limited to people outside the government but also a lot of those within, he added.
Due to the brinkmanship that the Government has taken recourse to in the whole process has also weakened its bargaining position against the World Bank which may further affect the degree of flexibility and independence in the decision-making process, for which it is all the more indispensable that the Government demonstrates unqualified political commitment against corruption consistent with its electoral pledge, the statement said.
Media Contact:
Rezwan-ul-Alam
Director-Outreach & Communication
E-mail: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Cell: 01713 065 012
11 organizations demand lawful action for Anti-DAP activities by some private housing company
সংবাদ বিজ্ঞপ্তি
ড্যাপ-বিরোধী কর্মকান্ডে জড়িত বেসরকারি আবাসন কোম্পানীর বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণে ১১ সংগঠনের দাবি
১৩ সেপ্টেম্বর ২০১২: কতিপয় বেসরকারি আবাসন কোম্পানীর ড্যাপ বিরোধী কার্যক্রম এবং এ বিষয়ে রাজউকের কার্যক্রমের স্বচ্ছতা দাবি করে ১১টি সংগঠন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এর কাছে আজ এক পত্র প্রেরণ করেছে।
যে সকল সংগঠন এই পত্র প্রেরণ করেছে সেগুলি হলো: আইন ও সালিশ কেন্দ (আসক)্র, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফোর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), সেন্টার ফর আরবান স্টাডিজ (সিইউএস), ইন্সটিটিউট অব আর্কিটেক্টস অব বাংলাদেশ (আইএবি), নিজেরা করি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গত ৩১ জুলাই ২০১২ তারিখে “ঞযব উধরষু ঝঃধৎ” এ প্রকাশিত “ওষষবমধষ ঐড়ঁংরহম চৎড়লবপঃং, এড়াবৎহসবহঃ সধশরহম ঃযড়ংব ষবমধষ” সংবাদের প্রতিবেদন অনুযায়ী রাজউক বেসরকারি আবাসিক কোম্পানীগুলোর কিছু অবৈধ এবং অননুমোদিত প্রকল্পের অনুমোদন দেয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং ইতোমধ্যে কিছুসংখ্যক প্রকল্পের অবৈধভাবে অনুমোদনও প্রদান করেছে।
গণপূর্ত সচিবের কাছে প্রেরিত চিঠিতে বলা হয় রাজউক যে সকল প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া শুরু করেছে তার মধ্যে বেশিরভাগই মাস্টার প্ল্যানে চিহ্নিত বন্যা প্রবাহ এলাকা, ফ্লাড রিটেনশন পন্ড, এগ্রিকালচারাল হাই ভ্যালু ল্যান্ড এলাকায় বাস্তবায়িত হচ্ছে। কোন কোন ক্ষেত্রে যে পরিমাণ ভূমি ভরাটের জন্য তারা অনুমোদন পেয়েছে তার চার পাঁচ গুন জমি তারা ভরাট করেছে এবং তা প্রাথমিক অনুমোদনের আড়ালে নিয়মিতকরণের চেষ্টা চালাচ্ছে।
চিঠিতে আরো বলা হয়, জলাশয় আইন ও ঢাকা মেট্রোপলিটান ডেভেলাপমেন্ট প্ল্যান(১৯৯৫-২০১৫) এর শর্ত ভঙ্গ করার কারনে বেসরকারি আবাসিক প্রকল্পগুলি ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ অনুযায়ী অনুমোদন পেতে পারেনা। অনেক ক্ষেত্রেই উদ্যোক্তারা তাদের প্রস্তাবিত ভূমির বাইরেও বিভিন্ন মৌজায় বিস্তৃত এলাকার ভূমি ভরাট করছে বলে অভিযোগ রয়েছে। বেসরকারী আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪-এ সুস্পষ্ট নিষেধাজ্ঞা লংঘন করে উদ্যোক্তাগণ তাদের অননুমোদিত প্রকল্পের প্লট বিক্রির বিজ্ঞাপন অব্যাহত রেখেছে এবং প্লট বিক্রি করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
জনস্বার্থকে সমুন্নত রাখতে বেসরকারি আবাসন কোম্পানীগুলোর অননুমোদিত প্রকল্পের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে ১১টি সংগঠন। এছাড়া এসব প্রকল্পের অনুমোদন প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রযোজ্য ক্ষেত্রে অনুমোদনের শর্তাবলীর প্রতিপালনে নিরপেক্ষ তত্ত্বাবধান নিশ্চিত করতে বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪-এর ধারা ১৮ অনুযায়ী সুশীলসমাজের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং বিরোধপূর্ণ সকল প্রকল্প এবং এগুলোর অনুমোদন সংক্রান্ত সকল তথ্য অবিলম্বে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে ১১টি সংগঠন।
গণমাধ্যম যোগাযোগ:
১১টি সংগঠনের পক্ষে,
রিজওয়ান-উল-আলম
পরিচালক-আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ
মোবাইল: ০১৭১৩০৬৫০১২
E-mail:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
More Articles...
- International workshop on people engagement against corruption begins in Dhaka
- Cartoon submission date extended
- TIB expresses concern over reported plundering of thousands of crores taka in Sonali Bank; Demands transparent and neutral investigation
- TIB demands justice to Limon
- Independent status demanded to free Office of the Controller General of Accounts from dual management
- Invincible Youth Shall Surely Resist Corruption
- TIB condemns Government decision to legalize illegal housing projects; Demands cancellation
- TIB recommends for formulating national implementation strategy for RTI
- The statement of Mr. M. Hafizuddin Khan, former chair of TIB Board of Trustee in Nagorik Oikya meeting is of his own and not of TIB (Bangla)
- Declaration from CCC & YES Convention





