Parents gathering in Jhenaidah District

অভিভাবক সমাবেশ ও বিদ্যালয় সেরা সম্মাননা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি),সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহ, এসএমসি ভুটিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর উদ্যোগে ১৫ মার্চ, ২০১২, ভুটিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ অভিভাবক সমাবেশ ও ঝিনাইদহ পৌর এলাকায় অবস্থিত সরকারি, রেজি: প্রাথমিক বিদ্যালয় হতে সমাপনি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি জনাব গোলাম হায়দার। আলোচক হিসাবে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাহানারা খাতুন, স্বাগত বক্তব্য দেন সনাক এর প্রাক্তন সভাপতি জনাব এ এন এম শাহজালাল। বক্তারা বলেন দুর্নীতি শুধু অর্থনৈতিক ভাবে হয় না সামাজিক ভাবেও হয়।বক্তারা আরও বলেন এ ধরনের সম্মাননা প্রদান করা হলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আগ্রহী হবে। অনুষ্ঠানে উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করানো হয়। সবশেষে সমাপনি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়।