International Women's Day 2012 observed in Gazipur

আন্তর্জাতিক নারী দিবস ২০১২ উপলক্ষে গাজীপুরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন

“কিশোরী, বালিকা মিলাও হাত, গড়ে তোল সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অদ্য বৃহস্পতিবার সকালে গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস’২০১২ পালিত হয়েছে । গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, জাতীয় মহিলা সংস্থা, প্ল্যান বাংলাদেশ এবং জেন্ডার ও শিশু অধিকার ফোরাম এর যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসুচীর মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা, গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মেহের আফরোজ চুমকি সকাল ১০.০০ টায় জেলা প্রশাসক কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসের বর্নাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন। পরবর্তীতে তার নের্তৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নারী দিবসের এ র‌্যালীতে জেলা প্রশাসক জনাব মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ হাসান সারওয়ার, জেলা পরিষদ সচিব জনাব শাহ নওয়াজ দিলরুবা খান এবং আয়োজক সংগঠনসমূহের প্রতিনিধিসহ প্রায় সহস্রাধিক লোকের সমাগম হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের ঐতিহাসিক নাট মন্দিরে নারী অধিকার ও নারী ক্ষমতায়ন বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়।